খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার-এর নেতৃত্বে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি শহিদ হাদিস পার্কসহ সড়কসমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।
সকালে নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় লস্কার তাজুল ইসলাম বলেন, রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার এবং স্বাধীনতা অর্জন করেছি। পৃথিবীর অন্য কোন জাতি ভাষার জন্য রক্ত দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ভাষার জন্য সেই সংগ্রামই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এনে দিয়েছে। ভাষা আন্দোলনের বীরত্বগাঁথা সেই ইতিহাস নতুন প্রজন্মকে যুগে যুগে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী মশিউজ্জাশান খান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল মাজেদ মোল্যা, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, সাইলেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান সহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। খবরঃ বিজ্ঞপ্তির