বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, বাগেরহাট আহমেদ কামরুল হাসান, এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরূল হাসান ফরিদী, বিএএম।
প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যরা বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। গত ০৫ আগস্টের প্রেক্ষিতে দেশের ক্লান্তিলগ্নে বিভিন্ন থানা ও সরকারি প্রতিষ্ঠান সমূহে সার্বিক নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার , অঙ্গীভূত আনসার ও ভাতাভোক্ত সদস্যগণ নিরলস ভাবে কাজ করেছেন এবং মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় দেশের অরাজকতা রোধে ও সংস্কারে আমরা তৃনমূল পর্যায় হতে কাজ করে যাচ্ছি একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে । দেশের উন্নয়নের জন্য জাতীয় যে সকল সংস্কার কাজ হচ্ছে আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের বাহিনীকে নতুন করে সংস্কার এর মধ্যে দিয়ে জাতীর সামনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে সংস্কার কার্যক্রম মহাপরিচালক মহোদয় কর্তৃক গৃহিত হয় তাহলে আমরা আগামী দিনে দেশের উন্নয়ন কাজে বিশেষ ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট (অতিঃদাঃ) বাগেরহাট মোঃ মিনহাজ আরেফিন
অনুণ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বাগেরহাট মোঃ মহিদুর রহমান, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট মোঃ সাহাবুদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাইমেশিনসহ বিভিন্ন পুরুস্কার প্রদান করেন। খবরঃ বিজ্ঞপ্তির