মঙ্গলবার সকাল দশটায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আমিন
মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপন উদযাপন উপলক্ষে কলেজ
প্রাঙ্গনে সুপারির চারা প্রধান অতিথি হিসেবে রোপন করেন খুলনার
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিদ্যালয় দেড়
শতাধিক শিক্ষার্থীদের মাঝে সুপারির চারা বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন
আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। অন্যান্যদের
মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও
আইসিটি) সাদিয়া আফরিন, কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আবুল বাশার
মোল্লা, উপাধ্যক্ষ ধ্যানেশ কুমার গোস্বামী, এম নাজমুল আজম ডেভিড,
বিধান চন্দ্র রায়, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি বিভাগীয়
কমিশনার বৃক্ষরোপন ও বৃক্ষপরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। প্রতিবছর সকল
শিক্ষার্থীদের কমপক্ষে ২টি গাছ রোপনের আহ্বান জানান। খবরঃ বিজ্ঞপ্তির