বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে তিনি খুলনা প্রেসক্লাব পরির্দশনে আসেন। এ সময় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান খুলনা প্রেসক্লাবের  আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাব সদস্য ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন,  মো. এরশাদ আলী, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, শেখ শামসুদ্দীন দোহা,  আব্দুর রাজ্জাক রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির