- ছবিঃ অনলাইন হতে সংগৃহীত।
নিউজ ডেস্কঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্নব কুমার সরকার (২৬) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
আজ শুক্রবার(২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
অর্ণব খুলনা নগরীর বানরগাতি এলাকার বাসিন্দা চিত্তরঞ্জনশীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন।
প্রাপ্ত তথ্যের জানা গেছে, ‘আজ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়।’
‘এরপর খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।