চট্টগ্রামের রাউজানে এক ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের রাউজানে জাহাঙ্গীর আলম নামের এক ব‍্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হন।

নিহত জাহাঙ্গীর আলম শুঁটকির ব্যবসার করতেন। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এ হত‍্যাকাণ্ড ঘটানো হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ব্যাসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন। আজ শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপরজনও গুলিবিদ্ধ হন। অনলাইন।