সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি

ফাইল ছবি।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৫ জানুয়ারি বুধবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর সংগঠনের কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো: সায়েদুজ্জামান স¤্রাট ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। খবরঃ বিজ্ঞপ্তির