সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম মৃত্যুবার্ষিকী আজ, খুলনা প্রেসক্লাবের কর্মসূচি

ফাইল ছবি ।

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৫ জানুয়ারি বুধবার ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। খবরঃ বিজ্ঞপ্তির