খুলনায় নিখিল ভারত মুসলিমলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

অদ্য ৩০ ডিসেম্বর/২০২৪ রোজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় নিখিল ভারত মুসলিমলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯০৬ সালের এই দিনে ঢাকায় নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্টা লাভ করে। তারই ধারাবাহিকতায় ১৯৪৭ সালে ভারতবর্ষের অবহেলিত মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি পাকিস্তান প্রতিষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিমলীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে মুসলিম লীগের অস্থায়ী কার্যালয় ২৫, স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং এর দ্বিতীয় তলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করবেন মহানগর মুসলিমলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহিদুল ইসলাম। সভার প্রধান বক্তা প্রফেসর ফকির রেজাউদ্দিন রাজা বলেন মুসলিমলীগ ১৯৪৭ সালের পূর্বে পাকিস্তান অর্জন করতে পেরেছিল বলে বাংলাদেশ পাওয়া সম্ভব হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলকে অন্তবর্তী সরকারকে ঐক্যবদ্ধভাবে সমর্থন প্রদানের আহŸান জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। জেলা মুসলিমলীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, এ্যাডঃ সিরাজ উদ্দিন সেন্টু, এ্যাডঃ এফ এম আক্তারুজ্জামান, মোঃ দাউদ ইসলাম, শেখ হায়দার আলী, মাওঃ ফররুখ হোসাইন ফারুক, আবুল খায়ের, মাওঃ আবু মুসা শেখ প্রমুখ।
সভা শেষে নিখিল ভারত মুসলিমলীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ, বাংলাদেশ মুসলিমলীগের প্রতিষ্ঠাতা খান এ সবুর, সাবেক মেয়র মরহুম শেখ সিরাজুল ইসলামসহ প্রায়ত নেতৃবৃন্দের রূহের মাগফিরাত ও মহানগর মুসলিমলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আক্তার জাহান রুকুর সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ ফররুখ হোসাইন।