ছবি অনলাইন হতে সংগৃহীত ।
নিউজ ডেস্কঃ
বগুড়া শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু সাঈদ ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, সাঈদ ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। পাশাপাশি ৪ মাস আগে বালুর ব্যবসাও শুরু করেছিলেন তিনি।
তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাঈদের বাবা ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, “প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে মামলা ছিল। কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তবে আমার ছেলেকে কি কারণে কারা হত্যা করেছে তা এখনও বুঝতে পারছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।”