গত ১৩ ই সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলীয়
কাউন্সিলারদের ভোটের মাধ্যমে ২০১৮ সালের কোটা সংস্কারের মধ্য দিয়ে গড়ে উঠা ছাত্র
সংগঠন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২য় কাউন্সিল অনুষ্ঠিত হলে বিন ইয়ামিন মোল্লা
সভাপতি ও নাজমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় কাউন্সিলের প্রায় তিন
মাস পর গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির ১২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি
প্রকাশ করা হয়। এই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন খুলনার
ঐতিহ্যবাহী বিএল কলেজর শিক্ষার্থী ও খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা
সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সোহাগ হোসাইন বাদশা এবং কার্যনির্বাহী
সদস্য পদে দায়িত্ব পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী খুলনা মহানগর ছাত্র
অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক, সহ-সভাপতি
মো: মেহেদী হোসেন। খবরঃ বিজ্ঞপ্তির