খুলনা রেলওয়ের জমি ডাক্তারের বাসভবন ডাক্তারবাড়ী নামে খ্যাত কোয়ার্টারের জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া প্রদানের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে খুলনার সচেতন নাগরিকদের পক্ষে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক; বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের নিকট আজ দুপুর ১২ ঘটিকায় স্মারকলিপি পেশ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, গণ সংহতি আন্দোলনের জেলা আহŸায়ক মুনির চৌধুরী সোহেল, বৃহত্তর আমরা খুলনা বাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, খুলনা নাগরিক সমাজের সদস্য অধ্যাপক সঞ্জয় সাহা, খ. ম. শাহীন হোসেন, সিপিবি নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ^াস প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনারের নিকট সরকারি সম্পত্তি এবং দাতব্য প্রতিষ্ঠানের এ সম্পত্তি রক্ষায় যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের আহŸান জানান। বিভাগীয় কমিশনার নেতৃবৃন্দকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন। খবরঃ বিজ্ঞপ্তির