সনাক-খুলনা, টিআইবি এর ২০২৫ সালের নবনির্বাচিত কমিটি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন
নাগরিক কমিটি (সনাক)-খুলনা নাগরিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে
চলেছে। আজ ১৫ ডিসের্ম্ব#৩৯; ২০২৪ তারিখে সনাক-খুলনা এর মাসিক সভায় উপস্থিত
সদস্যগন সরাসরি ভোটে ২০২৫ সালের জন্য নতুন কমিটি নির্বাচিত করেছেন।
আগামী ১ বছরের জন্য সনাক সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব রমা
রহমান, সহ-সভাপতি হিসাবে জনাব রীনা পারভীন এবং জনাব গৌরাঙ্গ নন্দী। সনাক
সভাপতি এ্যাড. কুদরত-ই- খুদা এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন সহ
সভাপতি জনাব রমা রহমান ও এ্যাড. অশোক কুমার সাহা, সনাক সদস্য প্রফেসর
মোহাম্মদ জাফর ইমাম, অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির, সৈয়দ মনোয়ার আলী,
মনোয়ারা বেগম, শামীমা সুলতানা শীলু, ইঞ্জিনিয়ার আজাদুল হক, নাসরীন হায়দার,
রীনা পারভীন, আবু হেনা মোস্তফা জামাল, গৌরাঙ্গ নন্দী, মো: আসাফুর রহমান কাজল,
মো: জিয়া হাসান, সঞ্জয় কুমার সাহা, মো: আবুল হোসেন, ভারতী ঘোষ, আলমাস
আরা, দীপায়ণ স্বর্ণকার তুষার, এবং দিলীপ কুমার দাস। নবনির্বাচিত সভাপতি জনাব
রমা রহমান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ দেন এবং তাদের উপর
উপর আস্থা রাখার জন্য সকল সনাক সদস্যকে ধন্যবাদ দেন। তিনি বলেন সকলের
সহযোগিতায় সনাক-খুলনাকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ
চেষ্টা অব্যাহত রাখবেন। ২০২৫ সালের ০১ জানুয়ারি সনাক সভাপতি হিসাবে জনাব রমা
রহমান, সহ-সভাপতি হিসাবে রীনা পারভীন এবং গৌরাঙ্গ নন্দী যথাক্রমে বর্তমান
সভাপতি এ্যাড. কুদরত-ই- খুদা, সহ সভাপতি এ্যাড. অশোক কুমার সাহা ও রমা রহমান
এর স্থলাভিষিক্ত হবেন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সনাক
সদস্য প্রফেসর মোহাম্মদ জাফর ইমাম। খবরঃ বিজ্ঞপ্তির