খুবির জিয়া পরিষদের সভাপতি মোঃ আতিয়ার রহমানের ছোট বনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদ্য নির্বাচিত সভাপতি ও ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমা মনি এবং খুলনা বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি মোঃ আতিয়ার রহমান এর ছোট বোন আঞ্জুয়ারা খাতুন (৫০) গত ১০ ডিসেম্বর সন্ধ্যা  ৭.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………. রজিউন)। দীর্ঘদিন যাবত তিনি দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃতুকালে তিনি ২ কন্য ১পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, পরিষদের মহাসচিব প্রফেঃ ড. মোঃ ইমতাজ হোসেন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ভিপি হুমায়ুন, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা মহানগরের সভাপতি মোল্লা মশিউর রহমান নান্নু, অধ্যাপক মুন্সি শফিকুল আলম, অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক রূহুল আমিন, লাভলী খাতুন, কাজী ফেরদাউস বাবু, মোঃ শফিকুর রহমান, এস আতিকুর রহমান, আশিক সিদ্দিকী, এস এম কুদরত-ই-এলাহী রঞ্জু, মোঃ শামীম রহমান, মোঃ কামরুজ্জামান তুহিন, মোঃ মিশকাত হোসেন, রাজিয়া সুলতানা, রোকেয়া পারভীন, মোহাম্মদ মনজুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ ওসমান গনি, প্রভাষক জাহিদুর  রহমান রাজু, প্রভাষক মনিরুল ইসলাম, এম এম এ বাশার, মোহাম্মদ খোরশেদ আলম, জাহেদ আলম, মাহমুদুল হাসান, মোঃ রবিউল ইসলাম, মইনুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম, মোহাম্মদ মোর্তজা, মোহাম্মদ নাসিরুদ্দিন, গাজী আব্দুল কুদ্দুস, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।