নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব বো‌য়িং মোল্লাকে কু‌পিয়ে জখম

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ

নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব আমির হোসেন বোয়িং মোল্লা প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, (২৯ নভেম্বর) শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম প্রতিযোগিতা চলছিল।স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় শেষে বোয়িং মোল্লা সেখানে উপস্থিত হন।এরপর কে বা কারা তালতলা হাসপাতালের সামনে (বাড়ি ফেরার পথে) কতিপয় অস্ত্রধারীরা ধারালো অস্ত্রদিয়ে তার পিঠে গুরুতরভাবে আঘাত করে পালিয়ে যায়।

বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশংকাজনক ।
ঘটনার পর হতে অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, আমির হোসেন বোয়িং মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমান উল্লাহ আমান মোল্লার ভাই। তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ।