ছবিঃ সংগৃহীত।
নিউজ ডেস্কঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগে বাংলাদেশের প্রশাসনকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবিতে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল রণক্ষেত্রে পরিণত হয়।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকশিন দফতরের সামনে বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য।
বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপদূতাবাসের সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে কলকাতা পুলিশ। বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের পূর্বঘোষিত মিছিল বেকবাগান এলাকা অতিক্রম করে। পুলিশও বেশ কয়েকটি ব্যারিকেড দেয়। কিন্তু মিছিলকারীরা ১৪৪ ধারা ভেঙে বাংলাদেশ উপদূতাবাসের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
বিক্ষোভকারীদের ইটের আঘাতে কলকাতা পুলিশের এক সিনিয়র সদস্য আহত হন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিশ্চিত করেনি কলকাতা পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার চলছে। চিন্ময় দাসকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে লিখিত দাবি পেশ করেছে বলে জানা গেছে। তথ্যঃ অনলাইন ।
শুধু কলকাতায়ই নয়; এদিন আসামের শিলচর, শিলিগুড়ি, দিনাজপুরসহ বিভিন্ন জেলা শহরে বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিক্ষোভ দেখান বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা।