নিউজ ডেস্কঃ
জামিন পেয়েছেন মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম (ঊর্মি)। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম আজ সকাল ১০ টার পর আদালতে আত্মসমর্পণ করেন। বাদীপক্ষ থেকে তাঁরা জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। তথ্যঃ অনলাইন।