বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কবি মাহমুদুল হক ফয়েজ মারা গেছেন

নিউজ ডেস্কঃ
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কবি মাহমুদুল হক ফয়েজ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলীতে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে এদিন প্রথম প্রহর রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, শ্যামলীতে প্রথম জানাজার নামাজ শেষে মাহমুদুল হকের লাশ নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়নপুরে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।