সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের অঙ্গীকার

জেলা প্রশাসন, খুলনা এর সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি,
খুলনা এর আয়োজনে আজ বুধবার, সকাল ৯.৩০ মিনিটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয়
শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সনাক-খুলনা এর সভাপতি জনাব কুদরত-ই-খুদা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার ম-ল এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্যদিয়ে
কর্মশালাটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। কর্মশালায় মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন ও
আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সিই বিভাগের
কোঅর্ডিনেটর জনাব কাজী শফিকুর রহমান। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর প্রেক্ষাপট,
উদ্দেশ্য, অন্তর্ভুক্তি প্রতিষ্ঠান সমূহ এবং শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ,
সুযোগ ও সম্ভাবনাসহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি
টেকসই উন্নয়ন অভীষ্ট এ সুদ্ধাচার সম্পর্কিত লক্ষ্যমাত্রাসমূহ এবং এই লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক
শুদ্ধাচার এর গুরুত্ব, বাস্তবায়নের চ্যালেঞ্জ, উত্তরনের সুপারিশ এবং করনীয় নির্ধারণ বিষয়ে বিস্তারিত
তিনি তার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
কর্মশালায় শুদ্ধাচার ও টেকসই উন্নয়ন অভীষ্ট এর উপর সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন সনাক
খুলনা এর সদস্য অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির। তিনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে
শুদ্ধাচার নিশ্চিতের মাধ্যমে একটি দুর্নীতি মুক্ত দেশ গঠন ও জনগণের অধিকার নিশ্চিতের উপর
গুরুত্বারোপ করেন এবং এটা নিশ্চিতের জন্য বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে দায়িত্ব
প্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের ব্যাক্তি জীবনে শুদ্ধাচার প্রতিষ্ঠার বিষয়ে সুপারিশ প্রদান করেন।
মূল আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৩৯ টি সরকারি এবং ৫ টি বেসরকারি প্রতিষ্ঠান
তাদের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করতে নিজ নিজ প্রতিষ্ঠানের আগামী এক বছরের কর্ম
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেন।
পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ্#৩৯;নতুন
বাংলাদেশে দুর্নীতিকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা
নিজে দুর্নীতি মুক্ত হবো এবং আমাদের সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করে একটি সমৃদ্ধশালী
বাংলাদেশ গড়ে তুলতে ভুমিকা রাখব্#ো৩৯;। তিনি আশা প্রকাশ করেন এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান
সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগ করার মাধ্যামে সবাই শুদ্ধাচারকে যথাযথ ভাবে বাস্তবায়ন
করবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে ভুমিকা রাখবে।
কর্মশালার সভাপতি ও সনাক সভাপতি জনাব এ্যাড. কুদরত-ই-খুদা বলেন ্#৩৯;আজকের এই কর্মশালা
আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাবে। শুদ্ধাচারের সাথে যে লক্ষ্য মাত্রা রয়েছে, তার সাথে
দায়িত্বরত কর্মকর্তাদের সম্পর্কের ধারণা গুলো এবং তা বাস্তবায়নের পথ নিশ্চিত করতে সহযোগিতা
করবে বলে আমি বিশ্বাস কর্#ি৩৯;। কর্মশালায় আগত খুলনা জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান
থেকে আগত কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিয়ে তিনি কর্মশালাটির সমাপ্তি ঘোষণা করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সিই বিভাগের
ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন। কর্মশালাটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের
বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সনাক সদস্য এবং ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির