জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার নাম মামলা থেকে বাদ দিতে বাদীর আবেদন

নিউজ ডেস্কঃ
হত্যাচেষ্টা মামলা থেকে আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেছেন মামলাটির বাদী মো. বাকের।

আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানার ওসি বরাবর লিখিত আবেদন করেছেন তিনি। কারণ হিসেবে তিনি দাবি করেছেন, অজ্ঞতা ও ভুলবশত তিনি জেড আই খান পান্নাকে আসামি করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, এই হত্যা চেষ্টা মামলায় পান্নাসহ ১৮০ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। গত ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের (৫২)। অনলাইন।