মহেশ্বরপাশা কালিবাড়ী দুর্গাপূজা উপলক্ষে গরিবদের মাঝে নতুন বস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি : মহেশ^রপাশা কালিবাড়ী মন্দির কমিটির উদ্যোগে বুধবার বিকালে সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে গরিবদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয় ।  অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল কুমার দাস। সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অজয় কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন কাজী নাসিবুল হাসান সান্নু,মোঃ নওশোদুজ্জামান পল্টু,শ্যামল কুমার দাস,অজয় কিমার দে,অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, গৌতম দে হারু, সমীর কুমার সাহা, সন্দীপ কুমার দে, সুব্রত কুমার মিস্ত্রি, অরুণ মিত্র মিঠু, স্বপন রায়, শিশির সাহা সংগঠনের সকল নেতৃবৃন্দ। সময় মাধব চন্দ্র রুদ্র বলেন গরিবদের মাঝে মন্দির কমিটির উদ্যোগে প্রতিবছর নতুন কাপড় বিতরণ করতে প্রে আমরা আসলেই আনন্দিত। আমরা চাই গরিবরা নতুন কাপড় পড়ে উৎসব পালন করুক।