খুলনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন

ছবির ক্যাপশন ঃ  জেলা প্রশাসক ও খুলনা পেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলামকে গতকাল খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

 

খুলনারনবাগত জেলা প্রশাসক ও খুলনা  প্রেসক্লাবের প্রধানপৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করেছেন। গতকাল (মঙ্গলবার) বিকেলেতিনি খুলনা প্রেসক্লাবে আসলে তাকে স্বাগত জানান ক্লাবের আহবায়ক  এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটলসহঅন্যান্য সদস্যবৃন্দ।  পরিদর্শনশেষে জেলা প্রশাসক বলেন, খুলনা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মর্যাদাধরে রাখতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি এ সময় বলেন খুলনা প্রেসক্লাবেরক্ষতি কাটিয়ে উঠতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এছাড়াও একটিবহুতল ভবন নির্মাণের জন্যও জেলা প্রশাসনের সহযোগিতা করার কথা উল্লেখ করেন তিনি। প্রেসক্লাবপরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান, নির্বাহী সদস্যমিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আহমদ মুসা রঞ্জু, ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিকপ্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এমজাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, ক্লাবসদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ জাহিদুল ইসলাম, সামছুজ্জামানশাহীন,  শেখ কামরুল আহসান,  এস এম আমিনুল ইসলাম, আব্দুররাজ্জাক রানা ও সাংবাদিক মোঃ নুরুজ্জামান প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির