ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সহযোগী
সংগঠন আইনজীবী অধিকার পরিষদ, খুলনা বারে ৭ই অক্টোবর দুপুর ৩:০০
ঘটিকায় আইনজীবীদের যোগদানের চলমান কর্মসূচি আনুষ্ঠানিক
ভাবে ঘোষণা করা হয়। এই সময় সদ্য যোগ দেয়া আইনজীবীদের উদ্দেশ্য
শুভেচ্ছা বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ
জালানী ও খনিজ বিষয়ক সহ সম্পাদক এবং নগর সাধারণ সম্পাদক
এসকে রাশেদ, কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের নির্বাহী সদস্য ও
সমন্বয়ক খুলনা বার, এড. মোশাররফ হোসেন শেখ, উপস্থিত ছিলেন যুব
অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম,
সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন
এড. সাইফুল ইসলাম, এড. বঙ্কিম চন্দ্র রায়, এড. ইফতেখার আহমেদ,
এড. মাসুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য, ও সমন্বয়ক খুলনা বার ইউনিট,
সহ আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিজ্ঞ আইনজীবীবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির