বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয় খুলনার প্রধান শিক্ষক অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে

বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামকে অর্থ
আত্মসাৎ ও জালিয়াতি মামলায় আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট আল আমিন কারাগারে পাঠিয়েছেন। বিদ্যালয়ের অর্থ
আত্মসাৎ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র/নথি জালজালিয়াতি করে নিজে
আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে এই অনৈতিক কাজে লিপ্ত
হওয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জহুরুল ইসলাম
মোল্লা বাদী হয়ে সোনাডাঙ্গা থানা আমলী আদালতে মামলা দাযের করলে
সিআইডি কর্তৃক তদন্তে মামলার আরজি বর্নিত ঘটনার সত্যতা
প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালত মামলাটির আমলে গ্রহণ
পূর্বক সমনের আদেশ প্রদান করলে, আসামী মোঃ রবিউল ইসলাম আজ
সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল আমিন এর আদালতে
আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান
করেন। মামলাটির বাদীপক্ষের শুনানীতে অংশগ্রহণ করেন এ্যাডঃ মোঃ
বাবুল হাওলাদার এবং আসামীপক্ষে ছিলেন এ্যাডঃ মশিউর রহমান নান্নু ও
এ্যাডঃ শরিফুল ইসলাম জোয়ার্দার খোকন।খবরঃ বিজ্ঞপ্তির