বিআইএফপিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. বিজয় প্রকাশ

 

ড. বিজয় প্রকাশ ১ অক্টোবর ২০২৪ বাংলাদেশ-ইণ্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন৷ এই পদে যোগদানের পূর্বে তিনি এনটিপিসি লিমিটেড, ভারতের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল ডেভলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেন৷

ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেনা তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, নয়াদিল্লি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন।

আইআইটি, কানপুর থেকে ক্যাম্পাস নিয়োগের মাধ্যমে তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন। তিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে এনটিপিসিতে বিভিন্ন পদে প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, রেগুলেটরি ছাড়পত্র, এনভাইরনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি, অ্যাশ ইউটিলাইজেশন এবং সেফটিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। খবরঃ বিজ্ঞপ্তির