আলু সমাচারঃ দাম কমেনি।।আমদানি হচ্ছে।।মজুদ ও সিন্ডিকেট দায়ী

আলুর বাজার স্বাভাবিক করতে সরকার দেড়মাস পর আবার আলু আমদানি শুরু করেছে।
আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে।
পরিতাপের বিষয় বাজারে আলুর দামে কোন পরিবর্তন হয়নি।
সাধারণ ক্রেতারা মনে করছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বিগত সময়ের মতোই।কোন পরিবর্তন নেই।
স্পষ্টত প্রতীয়মান – ” দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম – সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ”
সোশাল মিডিয়ার কমেন্টে বলা হয়েছে,
#বাংলাদেশের সব কোল্ড স্টোরেজ থেকে বাধ্যতামূলক আলু বের করা হোক।
#যারা বড় বড় কথা বলেছিল তারা কোথায় ভারতের কোনো কিছু তারা খাওয়া তো দূরের কথা স্পর্শ ও করবে না। এখন তারা কোথায়।। আবেগ দিয়ে জীবন চলেনা দেশ ও চলে না ।
#সামান্য ডিম আর আলু,এমনকি চাল প্রয়োজন মত উৎপাদন করতে পারে না এই লুঙ্গি রা, অথচ মূখে বড় বড় কথা, আবার বয়কটের ভয় দেখায়, হাসি পায়!