আজ বিকাল চারটায় জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি খুলনা প্রেসক্লাব পরিদর্শন করবেন

আজ (শুক্রবার) বিকাল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা প্রেসক্লাব পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করবেন। মতবিনিময় অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের স্থায়ী, ইউজার সদস্য ও কর্মরত সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মতবিনিময় শেষে জামায়াতের আমীর ও সেক্রেটারী জেনারেল প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে দলীয় নির্ধারিত কর্মসূচি সুধী সমাবেশে যোগ দেবেন। এজন্য প্রেসক্লাবের কর্মসূচিতে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির