যুব অধিকার পরিষদ খুলনার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

বেকারত্ব নিরসনে তারুণ্যের ৭দফা দাবী (বৈষম্যমুক্ত চাকুরী ব্যবস্থা, আবেদন
ফি বাতিল, বয়সসীমামুক্ত চাকরী ব্যবস্থা, বেকার ভাতা, শিক্ষা ও প্রশিক্ষণ সনদ
জামানতে সুদ বিহীন ঋনেরর ব্যবস্থা, প্রতিবন্ধী যুবকদের কর্মসংস্থান তৈরী,
বিদেশে জনশক্তি রপ্তানীর ক্ষেত্রে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থা)
বাস্তবায়নের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগর কর্তৃক খুলনা
জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। স্মারকলিপি প্রদানের সময়
উপস্থিত ছিলেন- যুব অধিকার পরিষদের নগর সভাপতি এইচ এম তাজুল ইসলাম,
সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ
রুবেল, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সুজন
আহমেদ বাবু, যুব অধিকার পরিষদ সদর থানার নজরুল ইসলাম, মোঃ মাহমুদুর
রহমান ফয়সাল, আব্দুল কাদের মল্লিক, দিদারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির