৮ দলীয় পাইকগাছা ইউ.এন.ও কাপ ফুটবল টুর্ণামেন্ট।
এসো মাদক ছাড়ি, খেলা-ধুলা করি ও এসো মাদক ছাড়ি, লেখা-
পড়া করি এই সত্যকে বাস্তবায়নের লক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা ও শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরীর
যৌথ উদ্যোগে “৮ দলীয় পাইকগাছা ইউএনও কাপ ফুটবল
টুর্নামেন্ট” আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ পাইকগাছা উপজেলার
চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার তালা
উপজেলার সৈকত ফুটবল একাডেমী ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার
তেঁতুলিয়া স্মরনিকা যুব সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার
জনাব মাহেরা নাজনীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার বিভাগীয় অতিরিক্ত পরিচালক জনাব
মোঃ আহসানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক জনাব মোঃ মিজানুর
রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা, সাতক্ষীরার অধ্যক্ষ এনামুল
ইসলাম, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব কাজী মারুফ,
পাইকগাছা উপজেলার পিআইও জনাব ইমরুল কায়েস। অনুষ্ঠানটির
সার্বিক সহযোগিতায় ও দিকনির্দেশনায় উপস্থিত থাকবেন শেখ
মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতাবাদী
এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। এছাড়া আরোও উপস্থিত থাকবেন
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।খবরঃ বিজ্ঞপ্তির