খুলনায় মাদক, বাল্য বিবাহ ও পরিবেশ-প্রকৃতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সোহরাব এন্ড জহুরা জনকল্যাণ সংস্থা উদ্যোগে
মাদক, বাল্য বিবাহ ও পরিবেশ-প্রকৃতি শীর্ষক আলোচনা সভা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা, সোহরাব এন্ড জহুরা জনকল্যাণ সংস্থা শ্যামনগর,
সাতক্ষীরা ও খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর যৌথ উদ্যোগে অদ্য সকাল
১১ ঘটিকায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে মাদক,
বাল্য বিবাহ মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও
অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা
কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আবুল বাসার মোল্লার
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর
খুলনা বিভাগীয় পরিচালক অনিন্দিতা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,
দূর্নীতিদমন কমিশন খুলনার পিপি এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ
ধ্যানেশ কুমার গোস্বামী, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইরিন জাহান নেহা ও
আব্দুর রহমান নিয়ন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় ছিলেন
সোহরাব এন্ড জহুরা জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মানবতাবাদী এ্যাডভোকেট
শেখ অলিউল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মাদক ও বাল্য বিবাহ মুক্ত
সমাজ গঠন করতে হলে পরিবার থেকে কোমলমতি শিশুদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে
এবং এ সকল বিষয়ের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে সকলকে সচেতন হতে হবে।খবরঃ বিজ্ঞপ্তির