বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে অদ্য সকাল
১১.০০ ঘটিকায় স্থানীয় আড়–য়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ৬১
টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে শারদীয়
দূর্গাপূজা সুষ্টভাবে উদযাপনের লক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা
অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। উপজেলা পূজা
পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন জেলা
পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস, প্রভাষক গৌর চন্দ্র
ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, উপজেলা পূজা পরিষদের
সাধারণ সম্পাদক প্রদীপ বিশ^াস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-
জেলা পূজা পরিষদের উপদেষ্টা দিলীপ দাস, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সহ-
সভাপতি কিশোর কুমার দে, দিঘলিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব
ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক প্রসেনজিৎ শিকাদার, সাধারণ সম্পাদক
প্রসেনজিৎ বিশ^াস, উপজেলা পূজা পরিষদ নেতা দীপঙ্কর সরকার পুলক, উজ্জ্বল
সরকার, মনি মোহন বিশ^াস ও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-
সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন- ধর্মীয় অনুভুতিকে জাগ্রত রাখার জন্য শারদীয়
দূর্গাপূজা পালন করতে হবে। সাথে সাথে পুলিশ প্রশাসনসহ সরকারের উচ্চ
মহলকে দূর্গাপূজার সময় পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য
আহ্বান জানান।খবরঃ বিজ্ঞপ্তির