খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে আনন্দ মিছিল

 

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) এবং ইসলামী ঐক্য সপ্তাহ
পালিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার এ উপলক্ষে একটি বিশাল
আনন্দ মিছিল আয়োজন করা হয়। এ মিছিল যৌথভাবে আয়োজন
করেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-
পাঞ্জাতানী। মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব
মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের
অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে
এসে শেষ হয়। শেষের দিকে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও আলোচনা
সভা।
আলোচনায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে
ধরেন এবং সবাইকে মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান
জানান। বক্তারা বলেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানা
ষড়যন্ত্র চলছে, সেসব থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ
করে তারা বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা
সম্ভব।
মিছিল এবং আলোচনা সভার মূল বার্তা ছিল মুসলিম উম্মাহর
মধ্যে ঐক্য স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক সহমর্মিতা
ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করা।খবরঃ বিজ্ঞপ্তির