খুলনায় ভিডিপি সদস্যদের মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন

খুলনা ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক
প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ০৮ (আট) টি জেলার ৪০ জন ভিডিপি
সদস্যদের ৪২ দিনব্যাপী মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম
প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ b~iæj হাসান
ফরিদী বিএএম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক, ৩
আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি
উপমহাপরিচালক মোঃ b~iæj হাসান ফরিদী বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে
আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ
চালক হিসেবে গড়ে উঠবেন এবং দুর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে
কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের সড়কপথে নিরাপত্তা ও উন্নয়ন ঘটাতে
সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের
প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার, রাজিব হোসাইনসহ
প্রশিক্ষকবৃন্দ। বিআরটিসি শিরোমণি খুলনা এর কারিগরি সহযোগিতায় এবং
পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাঈদ এর তত্ত্বাবধানে এ
প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।খবরঃবিজ্ঞপ্তির