নিউজ ডেস্কঃ
গণেশ পুজো ঘিরে দেশের চট্টগ্রামে উত্তেজনা ছড়িয়েছে গত পরশু রাত থেকেই। অভিযোগ উঠেছে- গণেশ প্রতিমার ওপর গরম পানি ঢেলে দেওয়া হয়েছে সেখানে। সেই সাথে পাথর ছোড়ার অভিযোগও উঠেছে। এই সবের মাঝেই আবার গণেশ পুজোর মণ্ডপে ভাঙচুর করা হল সেদেশে।
এর আগে আওয়ামী লীগের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, চট্টগ্রামে পরশু রাতে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হিন্দুদের ওপর ইটবৃষ্টি করা হয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো আবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে অভিযোগ, সেই ঘটনায় ২ জন হিন্দুকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছিল। সেই ঘটনাটি ৬ সেপ্টেম্বর রাতে ঘটেছিল চেড়াগি পাহাড় মোড়ে।
এরপর গতকালও চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার সেবক কলোনিতে গণেশ পুজোর মণ্ডপেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ওই এলাকায় প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় হিন্দুরা। পরে সেখানে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ, প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দুষ্কৃতী দল মণ্ডপে হামলা চালিয়েছিল। তথ্য সুত্রঃ হিন্দুস্তান টাইমস ।