নিউজ ডেস্কঃ
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে
জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
জানা গেছে, বিভিন্ন সময়ে সুইডেন আসলাম নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা। শেখ আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান।
তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।’অনলাইন।
উল্লেখ্য ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন।