ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।
তিনি জানান, মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করেছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তাকে পুলিশ আদালতে তুলতে পারে। অন্যান্য নেতাদের ধারাবাহিকতায় তারও রিমান্ড আবেদন করা হবে।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য।অনলাইন।
প্রসঙ্গত, মঞ্জু জাতীয় পার্টির এক অংশের নেতা, যা জেপি নামে পরিচিত।