নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাই নেই। বিএনপি’র নাম ভাঙিয়ে দেশের যে কোনো স্থানে যে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে, তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।
আজ (৩১ আগস্ট) শনিবার কুমিল্লার লালমাই উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরী করা হচ্ছে।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।