ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ, ওজোপাডিকো-তে সংঘটিত দূর্নীতি ও লুটপাটের বিচার,দলবাজ ও স্বেচ্ছাচারী কর্মকর্তাদের অপসারণ, অপ্রয়োজনীয় প্রকল্প সমূহ বাতিল, গ্রাহক সেবার মান উন্নয়ন ও বৈষম্যদূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবীতে আজ ৩১ শে আগষ্ট সকাল ১১.৩০ টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং- বি-২১৪০ এর পক্ষ থেকে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে আপনাকে/ আপনার পত্রিকা/মিডিয়ার একজন প্রতিনিধি ও ফটো সাংবাদিককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।খবরঃ বিজ্ঞপ্তির