ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গত ১৫ আগস্ট শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী (৫৪) মারা গেছেন।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সদস্য ছিলেন ও জেলার প্রস্তাবিত কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তথ্য ও ছবি।(অনলাইন)
সেখানে উল্লেখ করা হয়- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদাক এম এ মমিন পাটোয়ারী ইন্তেকাল করেছেন। বাংলাদেশে কী এই হত্যার বিচার হবে?’
জানা গেছে, মমিন পাটোয়ারীর সংসারে স্ত্রী ও এক ছেলে রয়েছে।