প্রতীকী ছবি।
ম. জাভেদ ইকবাল উপপ্রধান তথ্য অফিসার আঞ্চলিক তথ্য অফিস
খুলনা এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ৩১ আগস্ট (শনিবার) বেলা দুইটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনার বিভাগীয় কমিশনার।
এছাড়াও উপদেষ্টা ৩১ আগস্ট শনিবার সকাল নয়টায় খালিশপুরে অবস্থিত রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।
অনুষ্ঠানগুলো মিডিয়া কাভারেজের জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হলো ।