ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিক মামলায় ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আসামি।
সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি এবং দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।