নিউজ ডেস্কঃ
দেশের ক্রান্তিকালে শিক্ষার্থীদের অনুরোধে সরকারের দায়িত্ব নিয়েছি আমরা। ফলে কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়।
আজ রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমি জাতীয় ঐক্যে বিশ্বাস করি। এ লক্ষে সরকার কাজ করবে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে কাজ করবে । কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের দ্যাম দাম পান তা নিশ্চিতে কাজ করবে সরকার।
প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান।