খুলনায় জ্বালানি উপদেষ্টার মতবিনিময় সভা মিডিয়া কাভারেজে গণমাধ্যমকর্মীদের অনুরোধ

উপপ্রধান তথ্য অফিসার (আঞ্চলিক তথ্য অফিস,
খুলনা) ম. জাভেদ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগামীকাল ২৬ আগস্ট (সোমবার) বেলা দুইটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। সভায় উপস্থিত থাকবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। মতবিনিময় সভাটি মিডিয়া কাভারেজের জন্য গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানানো হলো।