নিউজ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আজ শুক্রবার ১৬ আগস্ট বিকেল ৪ টায় বঙ্গভবনে আরও ৪ জন শপথ নেবেন। তারা হলেন, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মো. ফাওজুল কবির খান।
গতকাল বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। অনলাইন।