নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ।।ভার্চুয়ালি তারেক রহমান বক্তব্য দেবেন

নিউজ ডেস্কঃ

বিএনপি রাজধানীতে আজ বুধবার সমাবেশ ডেকেছে । বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনলাইন।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দরাও বক্তব্য দেবেন। যথাসময়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।