পুলিশের নতুন আইজিপির দায়িত্বে মো. ময়নুল ইসলাম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মো.ময়নুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অনলাইন।

মো. ময়নুল ইসলাম নতুন নিয়োগের আগ পর্যন্ত ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল, ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সুপারনিউমারারি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুব রহমান শেখ।

এরআগে একই দিন দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।