বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় ৭৫ টি বৃক্ষ রোপন
করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সুচনা করেন সংসদ
সদস্য ও বাংলাদেশ আওয়ামী সাংগঠনিক সম্পাদক
এস এম কামাল হোসেন। ২৪ জুন সোমবার সকালে
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি বলেন
প্রধানমন্ত্রীর দুর্নীতি সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মুক্ত
বাংলাদেশ গড়তে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌম
থেকে শুরু করে সকল অর্জনের রাজনৈতিক নেতৃত্ব
আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে।
বঙ্গবন্ধুর পরে বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রকে
অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করে একটা আধুনিক
ডিজিটাল স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নেতৃত্বেই হয়েছে। তলাবিহিন ঝুড়ির
বাংলাদেশ কে এখন খাদ্যে উদ্বৃত্তের বাংলাদেশ
বাংলাদেশে রুপান্তরিত করেছেন। এসময়ে সংসদ
সদস্য এস এম কামাল হোসেন আরো বলেন দেশের
এমন কোন অর্জন নেই যেখানে আওয়ামী লীগের
স্পর্শ নেই। আওয়ামী লীগের অংশীদারিত্ব নেই। কেউ
যদি চ্যালেঞ্জ করতে চান আমার সামনে আসতে পারেন।
আওয়ামী লীগ কে ইয়াহিয়া থেকে টিক্কা, জিয়া
থেকে এরশাদ সবাই নিঃশেষ করতে চেয়েছিলেন কিন্তু
দিনশেষে ইতিহাস থেকে তারাই আস্তাকুঁড়ে
নিক্ষেপ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায়
ফলজ, বনজ ও ঔষধী গাছের ৭৫ টি চারা রোপন করে
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সুচনা করেন সংসদ সদস্য ও
বাংলাদেশ আওয়ামী সাংগঠনিক সম্পাদক এস এম
কামাল হোসেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সহ
খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
বৃক্ষ রোপন করেন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নির্দেশনা মোতাবেক নিজ বাড়ীর উঠানেও যদি
ফাঁকা জায়গা থাকে তাহলে সেখানেও বৃক্ষ রোপন
করার কথা বলেছেন। বর্তমান তীব্র তাপদহন থেকে
বাঁচতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। বৃক্ষ রোপন কে
একটা সামাজিক আন্দোলন হিসেবে এগিয়ে
নিতে হবে। প্রতিটি স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠান,
রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা সবাই মিলে
বৃক্ষ রোপন কর্মসূচি পালন করতে পারে। এজন্য
উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার
আবদুল খালেক।
উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস
এম কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী
লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু,
দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ
আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, মহানগর
আওয়ামী লীগের সহ সভাপতি নুর ইসলাম বন্দ, প্যানেল
মেয়র-২ এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১৩নং
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আহমেদ
মনি, সদস্য শেখ মাহাবুব হোসেন, ৯নং ওয়ার্ড
কাউন্সিল মুশফিকুর রহমান লিটন, ৪নং ওয়ার্ড
কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, ৫নং ওয়ার্ড
আওয়ামী লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু,
সাধারণ সম্পাদক হারুনর রশীদ, জাফর ইকবাল মিলন,
সাবেক কাউন্সিল হক সাহেব, আওয়ামী লীগ নেতা
হেলাল মুন্সি, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির