পরিবেশ সুরক্ষায় উপকূলীয় এলাকার জনগণকে অধিকহারে বৃক্ষরোপণে  উদ্বুদ্ধ করতে হবেঃ কেসিসি মেয়র

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিবেশ সুরায় উপকূলীয় এলাকার জনগণকে অধিকহারে বৃরোপণে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বের ধনী দেশসমূহের কারণে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে এবং উপকূলীয় এলাকার জনগণ বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে। সিটি মেয়র বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রাখতে যেখানে পঁচিশ শতাংশ বনভূমির প্রয়োজন  সেখানে আমাদের বনভূমি রয়েছে মাত্র চৌদ্দ শতাংশ। পরিবেশ বাঁচাতে তাই আমাদের অধিক হারে বৃরোপণের বিকল্প নেই।

সিটি মেয়র আজ (শনিবার) সকালে নগরীর শিববাড়ি মোড়ে পরিবেশ রায় জনগণকে সচেতন করতে আয়োজিত সাইকেল র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন ও আমেরিকান এম্বাসী যৌথভাবে প্যাডেল ফর প্লানেট শীর্ষক এ সাইকেল র‌্যালীর আয়োজন করে। সিটি মেয়র সাইকেল চালিয়ে এ র‌্যালীর উদ্বোধন করেন। প্রায় একশত তরুণ-তরুণী পতাকা শোভিত এ সাইকেল র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালীটি শীববাড়ি থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদণি করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সহিদুজ্জামান, জাগো ফাউন্ডেশনের জেলা সভাপতি মোঃ মুকিতসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ-তরুণী এ সময় উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির