দূর্যোগ রক্ষাকারী সুন্দরবনকে রক্ষা করতে হবেঃ সনাকের আলোচনা সভায় বক্তারা 

 

আন্তর্জাতিক পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ৫ জুন,
২০২৪, মঙ্গলবার, বিকাল ৪.৩০ মিনিটে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম,
খুলনাতে ্#৩৯; দুর্যোগের রক্ষাকারী সুন্দরবনকে বাঁচতে হব্#ে৩৯; শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সনাক খুলনার পরিবেশ বিষয়ক উপ কমিটির আহ্বায়ক জনাব গৌরাঙ্গ নন্দীর সাভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। আলোচনার
শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন সনাক খুলনা এর সহ সভাপতি জনাব রমা রহমান, তিনি উপস্থিত সকলকে
স্বাগত জানান এবং পরিবেশ দিবসের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার
জন্য ধন্যবাদ দেন।
সভায় বক্তারা বলেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সুন্দরবন। সিডর, আয়লাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়
থেকে আমাদের রক্ষা করেছে। সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড় রেমালের আঘাত থেকে খুলনার মানুষ রক্ষা
পেয়েছে। দূর্যোগ রক্ষাকারী সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে। সুন্দরবনের আয়তন বাংলাদেশ অংশে
কমেছে।
বক্তারা আরও বলেন, সুন্দরবনে ইকো-ট্যুরিজম এবং জাহাজের শব্দে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনে
কতো ধরনের বনজ ফল আছে সেই বিষয়ে গবেষণার প্রয়োজন। ঔষধি গাছ-গাছড়া আছে। এগুলোও
গবেষণা ও পরীক্ষা করে দেখা উচিত। সুন্দরবনকে পরিস্কারভাবে জরিপও করা হয়নি। সুন্দরবনকে রক্ষার বিষয়ে
ভাবতে হবে। সুন্দরবনকে রক্ষা করতে হলে দূষণ বন্ধ করতে হবে। বনের ভিতরে পলিথিন, পানির বোতলসহ
পরিবেশের জন্য ক্ষতিকর জিনিস ফেলা থেকে বিরত থাকতে হবে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় মাটির
কেল্লা, মিষ্টি পানির আধার রক্ষা করতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে। মিষ্টি পানির জন্য বড়
বড় পুকুর খননের চেয়ে ছোট পুকুর করে পাড় উঁচু করতে হবে। সুন্দরবনের গাছপালা রক্ষায় কাজ করতে
হবে। এসি লাগিয়ে, বারবিকিউ খেয়ে ইকো-ট্যুরিজম করলে হবে না।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা অনুভব পাচ্ছি। তাপমাত্রা বৃদ্ধির প্রভাব স্বাস্থ্য শিক্ষার উপরে
পড়ছে। লবন পানির কারণে কৃষি জমি ক্ষতি হচ্ছে, এই পানি মানুষ খেতে পারছে না। শ্যামল-সবুজ
বাসযোগ্য একটি দেশ গঠনে জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। গাছ লাগান
পরিবেশ বাঁচান এই স্লোগান কি আমরা মানছি? পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। গাছ
লাগিয়ে দেশকে সবুজ শ্যামলে পরিণত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার পরিবেশ বিষয়ক উপ কমিটির
আহবায়ক সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের
এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। এছাড়া দিবসের উপর আলোচনা করেন সনাক সদস্য আধ্যাপক আনোয়ারুল কাদির, রীনা পারভীন, ইয়েস সদস্য
খাদিজাতুল কুবরা প্রমুখ। সভার উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বক্তব্য রাখেন।
সভায় পরিবেশ দিবসে টিআইবির ধারণাপত্রে ১৯ দফা দাবি তুলে ধরা হয়। খবরঃ বিজ্ঞপ্তির