ভূমি সেবা সপ্তাহ-২৪ উদযাপন উপলক্ষ্যে আজ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস কনফারেন্স

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

 বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আগুয়ান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হলো স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক। এমতাবস্থায় “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার আগামী ০৮ জুন ২০২৪ তারিখ হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষ্যে আজ ০৬/০৬ / 2024 খ্রিস্টাব্দ বিকাল ৪:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি আপন করেছেন জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ, মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা ।

বর্ণিত প্রেস কনফারেন্স অনুষ্ঠানে নির্ধারিত সময় ও স্থানে তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।